
আগামীকাল শুক্রবার, ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরুর কুঠিবাড়ি ও কাছারি বাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদ্যাপন করা হবে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা এবং রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে।
১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য তিনি প্রথম ১৮৯১ সালের ১৫ জানুয়ারি পতিসরে আসেন। এরপর নাগর নদের তীরে অবস্থিত পতিসরের কুঠিবাড়ি ও কাছারি বাড়িতে চার দশকেরও বেশি সময় ধরে তাঁর আসা-যাওয়া ছিল।
পতিসরে অবস্থানকালে তিনি বহু বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী ও সুরকার। এলাকার প্রজাদের কল্যাণে তিনি এখানে কৃষি ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানও স্থাপন করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ ১৯৩৭ সালের ২৭ জুলাই পতিসরে আসেন। ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) তিনি মৃত্যুবরণ করেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে জন্মজয়ন্তী উদ্যাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের রবীন্দ্রসংগীত শিল্পী ড. হারুন অর রশীদ। সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকাল ১০টা থেকে পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি পতিসর কলেজ মাঠে ১০ দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে মাথায় কলার ছড়া নিয়ে বাজারে যাওয়ার সময় শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানায় হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন...
২৮ মিনিট আগে
আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। নিচে গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন দর্শকেরা। সামনে জলচৌকিতে বসেছেন একজন পাঠক। হারিকেন আর কুপির বাতির আলোয় তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নীরবতা। আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।
১ ঘণ্টা আগে
ভোরে ভাঙ্গা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য দুই ছিনতাইকারী।
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের সময় হাইড্রলিক ট্রলির জ্যাক ভেঙে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে