
রান্নার প্রতি ভালোবাসা থেকেই ইন্দিরা দেবী একটা লম্বা খাতা বানিয়েছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিশেষ পদসহ পছন্দের সব খাবারের রেসিপি টুকে রাখতেন তিনি। সেই খাতা সময়ের ধারাবাহিকতায় এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের হাতে। মায়ের কাছে শেখা রান্না আর সেই পুরোনো খাতার রেসিপি মিলিয়ে পূর্ণিমা ঠাকুর ১৯৮৬ সালে প্রকাশ করেন...

শুক্রবার সকাল ১০টা থেকে পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি পতিসর কলেজ মাঠে ১০ দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জন্মদিনে মৃত্যুর কথা বলা কি ঠিক? জন্মদিনের মানেই তো নতুনের আবাহন। চির নতুনের ডাকে নতুন করে ভাবতে শেখা। সেই নতুনের মাঝে মৃত্যুর কথা কেন?

আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে রয়েছে কবিগুরুর ঋণ। আজ জন্মদিনে বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষকে স্মরণ করছেন নানা অঙ্গনের মানুষেরা।