নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকার জন্য সুনীল পাহান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার ডাহুকা কাকশা আদিবাসী পল্লিতে এই ঘটনা ঘটে।
নিহত সুনীল পাহান ওই এলাকার মৃত বাগান পাহানের ছেলে। আর গ্রেপ্তার ব্যক্তির নাম জগলু, তিনি একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ ও জগলু নামের দুই ব্যক্তি পাওনা ১০০ টাকার জন্য সুনীল পাহানের বাড়িতে যান। টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলকে আঘাত করতে থাকেন।
এ সময় সুনীল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জগলুকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত প্রসেনজিৎ পালিয়ে যান। তিনি মান্দা উপজেলার বাসিন্দা হলেও কাকশা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডে নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সুরমা নদীর উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি...
২ মিনিট আগে
কুড়িগ্রামে প্রথমবারের মতো সফরে গিয়ে নিজেকে ‘নতুন বউয়ের’ সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রথম সফরের প্রসঙ্গ বোঝাতে এমন উদাহরণ টানেন তিনি।
৭ মিনিট আগে
সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
১১ মিনিট আগে