
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা নানা ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এ আশা পূরণ হতে দেবে না। তাদের (বিএনপি) দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে।’
আজ বুধবার পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব দেশ ছেড়ে পালিয়ে যাবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল স্বাধীনতাবিরোধী ও আগুন-সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করছেন।’ এ সময় তিনি মির্জা ফখরুলকে চখা রাজাকারের সন্তান বলেও উল্লেখ করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘যুবসমাজকে একত্রিত করে সামনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে হবে।’ তিনি আগামী নির্বাচনে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষক গুলি খেয়ে ছিল। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখনকার পরিস্থিতি আর সে রকম নাই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে।’
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, সরকার পদ্মা সেতু, ‘মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। সামনের দিনগুলোতে উন্নয়নের আরও সুবিধা জনগণ ভোগ করবে।
‘বঙ্গবন্ধুকে হত্যার নায়ক জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে পুরস্কৃত করেছিলেন, শুধু তা-ই নয়, ইনডেমনিটি আইন করে এ হত্যার বিচার বন্ধ করেছিলেন।’ দেশের যুবসমাজকেও নষ্ট করে ছিল জিয়া বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
পোরশা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে