
ময়মনসিংহের নান্দাইলে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। আজ বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা ও রামদী এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, “বিএনপি সরকার গঠনের পর থেকে সবসময় জনগণের পাশে রয়েছে। ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সুবিধা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে সরকার কাজ করছে।”
পরিদর্শনকালে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় নেতারা।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। দিনভর ক্রেতাদের আনাগোনা কম থাকলেও, সন্ধ্যার পর থেকে হাটগুলোতে ভিড় ও কেনাবেচা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
৭ মিনিট আগে
সেই আগুনে তাঁর চাচা নীলমণি কর্মকার লোহা পুড়ে পিটিয়ে বানাচ্ছেন ধারালো দা, ছুরি, বটি, কাস্তে, কুড়াল। এমন দৃশ্য নজরে পড়ে বগুড়ার ধুনট উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দুরে হুকুম আলী বাসস্ট্যান্ডের উত্তর পাশে।
১ ঘণ্টা আগে
ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল স্টেশনের নিচে বা সংলগ্ন রাস্তায় কোনো পশুর হাটের ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেছেন, দুদিন আগে আকস্মিক ভারী বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী সাময়িকভাবে তাঁদের পশু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে হাম সংক্রমণের জন্য বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার দায়ী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গত ১৭টি বছর ফ্যাসিবাদের আমলে ও অন্তর্বর্তী সরকারের সময় এ দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে...
১ ঘণ্টা আগে