
হাত দিয়ে হাপর টানছেন বাঁধন কর্মকার। আর সেই হাপর থেকে হাওয়া বের হয়ে জ্বলছে কয়লার আগুন। সেই আগুনে তাঁর চাচা নীলমণি কর্মকার লোহা পুড়ে পিটিয়ে বানাচ্ছেন ধারালো দা, ছুরি, বটি, কাস্তে, কুড়াল। এমন দৃশ্য নজরে পড়ে বগুড়ার ধুনট উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দুরে হুকুম আলী বাসস্ট্যান্ডের উত্তর পাশে।
বাঁধন ও নীলমণি কর্মকার জানান, সারা বছর ধরেই হাতুড়ি দিয়ে পিটিয়ে দা, বটি তৈরি করেন তাঁরা। ঈদুল আজহার সময় এলে তাদের ব্যস্ততা বেড়ে যায়। এ সময় কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস কাটার জন্য দা, বটি, ছুরিসহ বিভিন্ন ধারালো সামগ্রী বানান তাঁরা।
ধুনট ইউনিয়নের পেচিবাড়ি গ্রামের বাসিন্দা বাঁধন। তিনি বলেন, এ বছর দা, কুড়ার বটি বেশি তৈরি করেছি। প্রায় এক মাস ধরে দিনরাত কাজ করছি। লোহার দাম একটু বেশি। তাই জিনিসপত্র তৈরির খরচটা বেড়ে গেছে। তবুও মানুষের কাছে এসব জিনিসের চাহিদা আগের মতই আছে।
নীলমণি কর্মকার বলেন, আমার ভাই মারা যাওয়ার পর ভাতিজা একা হয়ে যায়। তাই আমি অন্য জায়গায় ব্যবসা ছেড়ে এসে ভাতিজার সঙ্গে এখানে কাজে যোগ দিয়েছি। এখন দুই চাচা-ভাতিজা মিলে ব্যবসা করছি।
এলাঙ্গী ইউনিয়নের বাসিন্দা ফকিরপাড়া গ্রামের মফিজ উদ্দীন বলেন, বাঁধনের কাছ থেকে পশু জবাই করার দুটি ছুরি এবং দা ৪০০ টাকা দিয়ে কিনেছি।
ধুনট সদর উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষের শহর থেকে দামি লোহার পণ্যসামগ্রী কেনার সামর্থ্য নেই। তাই তারা অল্প টাকায় নিজেদের এলাকায় কামারের দোকান থেকে দা, বটি কিনে থাকেন।
ধুনটে কোরবানির পশুর ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেহেনা খাতুন বলেন, উপজেলায় ৬৩ হাজার ৪৬০টি গবাদিপশু প্রস্তুত আছে। স্থানীয়ভাবে কোরবানির চাহিদা রয়েছে ৪০ হাজার ৬৯টি পশুর। এখানকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় ২২ হাজার ৭৬৮টি কোরবানি পশু বিক্রি করা যাবে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। দিনভর ক্রেতাদের আনাগোনা কম থাকলেও, সন্ধ্যার পর থেকে হাটগুলোতে ভিড় ও কেনাবেচা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার সবসময় জনগণের পাশে থাকে।
১ ঘণ্টা আগে
ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল স্টেশনের নিচে বা সংলগ্ন রাস্তায় কোনো পশুর হাটের ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেছেন, দুদিন আগে আকস্মিক ভারী বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী সাময়িকভাবে তাঁদের পশু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে হাম সংক্রমণের জন্য বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার দায়ী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গত ১৭টি বছর ফ্যাসিবাদের আমলে ও অন্তর্বর্তী সরকারের সময় এ দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে...
১ ঘণ্টা আগে