
ময়মনসিংহের ভালুকায় সড়কের ওপর একটি মিনিবাস উল্টে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি মিনিবাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন।
ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থলেই বাসের যাত্রী শাহজাহান সিরাজ (৪০) নিহত হন। তিনি উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও চারজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।

দক্ষিণ চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত অটোরিকশা ও বাসের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের অভিযোগ, চালকেরা ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণের লক্ষাধিক মানুষ।
১২ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার এক মাস পর সৈয়দ মো. মুজিবুল হক নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার
২৪ মিনিট আগে
জামালপুর পৌর এলাকায় মাদক কারবারি, মাদকসেবী, চোর, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, মাদক কারবারি ইমনসহ অন্য অপরাধীদের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
২৮ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু রুবেল হত্যার ১৭ দিনেও রহস্য উন্মোচনে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। হত্যাকারীদের শনাক্ত এবং আটকের দাবিতে আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজারে এবং শিশুটির বাড়ির সামনে
৩৩ মিনিট আগে