
ময়মনসিংহের গৌরীপুরে মাজারে ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাজারের খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে টেঙ্গাপাড়া গ্রামে মোগল আমলের শাহজাহান উদ্দিন (রহ.) আউলিয়া নামের মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপ করার ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে এসে দেখি, মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো একসময়ে কারা এ কাণ্ড করেছে, তা বলা যাচ্ছে না।’
মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, ‘আমি প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি, মোগল সম্রাটের আমলে এই মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে আসে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। ঘটনায় দায়ীদের বিচার দাবি করছি।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মাজারের খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দের কথা জানানো হলেও থানায় দায়ের করা মামলায় জব্দ করা মালামালের মূল্য দেখানো হয়েছে মাত্র তিন লাখ টাকা।
১৪ মিনিট আগে
দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গ্যাসের তীব্র সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার ভোরে কয়েক শ চালক সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২২ লাখ টাকা দাবি এবং চুক্তির বাইরে কাজ করতে রাজি না হওয়ায় পুলিশ দিয়ে আটকের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। পরে ইউএনওর চাপিয়ে দেওয়া কাজ করে দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ...
১ ঘণ্টা আগে