মেডিকেল ও বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আজ সোমবার শম্ভুগঞ্জের চর ঈশ্বরদিয়া ডাম্পিং স্টেশনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর ফলক উন্মোচন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র বলেন, মেডিকেল বর্জ্য সাধারণ বর্জ্য থেকেও অধিক ঝুঁকিপূর্ণ। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সিটির নাগরিকেরা অধিক সুরক্ষিত থাকবে। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। এ ছাড়া মানববর্জ্য ও গৃহস্থালি বর্জ্যের ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি বিষয়ে কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল খান, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মণ্ডল, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খন্দকার আনিসুর রহমান, পরিচালক ক্যাপ্টেন রকিব (অব.), ‘ক্লিন সিটি ময়মনসিংহ’-এর চেয়ারম্যান মো. পারভেজ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
৮ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২২ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে