
ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব (বহিষ্কৃত) ইস্তেহারুল করিম টিপু সুলতানকে (৩৩) গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা-পুলিশ। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইস্তেহারুল করিম টিপু সুলতানকে প্রধান আসামি করে চারজনের নামে মামলা দায়ের করেন তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বীথি।
ইস্তেহারুল করিম টিপু সুলতান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানের ঘনিষ্ঠ সহচর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীর বিরোধিতার দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি টিপু সুলতানকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

উজানের ঢলে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী গেজ স্টেশনে নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানির উচ্চতাও দ্রুত বাড়ছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তল্লাশির নামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় পুলিশ সদস্যদের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধীও রয়েছেন। গ্রেপ্তারের পর এদের আদালতে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেন দিপু (২৬) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে