
নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার ‘হিমু পাঠক আড্ডা’ নামের একটি সংগঠনের আয়োজনে এ জন্মদিন পালন করা হয়।
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনের সদস্যরা। আজ সকাল ১১টার দিকে আনন্দ শোভাযাত্রাটি শহরের সাতপাই থেকে শুরু হয়ে মোক্তারপাড়া খেলার মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আলপনা বেগম এতে নেতৃত্ব দেন।
সংগঠনের সদস্যরা হিমু-রুপা সেজে এতে অংশ নেয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আয়োজনের উদ্বোধন করেন।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিসিট) বিপীন চন্দ্র বিশ্বাস উৎসবে যোগ দিয়ে কেক কাটেন।
জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় গান আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক মতীন্দ্র সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সদস্যসচিব হাবিবুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, মৃনাল কান্তি চক্রবর্তী, কবি সাজ্জাদ খান, কলেজশিক্ষক সাইফুল আলম স্বপন, বাউল সমিতির নেতা বেতারের শিল্পী আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
হুমায়ূন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে নানা আয়োজনে জন্মদিন পালন করা হয়।

বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
৯ মিনিট আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
১৭ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিন
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে