
১৯ জুলাই ছিল প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। দিবসটিকে ঘিরে হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘মন’। ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা...

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের শ্রীপুরের নুহাশ পল্লীতে কোরআনখানি, দোয়া, মিলাদ, এতিমদের খাবার বিতরণ ও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন ভক্তরা। মেহের আফরোজ শাওন দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে কবরে শ্রদ্ধা জানান।

আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।

আজ কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। পাশাপাশি হুমায়ূন আহমেদকে নিয়ে প্রকাশিত হয়েছে তথ্যচিত্র, স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমা।