ময়মনসিংহের হালুয়াঘাটে রেজিয়া খাতুন (৮২) নামের এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে দুলাল মিয়া ও তাঁর স্ত্রী হোসনে আরাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা রেজিয়া খাতুনের দুই ছেলে মজিবর ও দুলাল। কিছুদিন আগে মজিবর মারা যান। সম্প্রতি ওই বৃদ্ধার দাবি করা বাড়ির পাশে কিছু জমি অন্য জায়গায় বন্ধক দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ছোট ছেলে দুলাল মিয়া ও তাঁর স্ত্রী বাঁধা দেন এবং জোরপূর্বক ওই জমিতে ধানের চারা রোপণ করেন। পরে রেজিয়া খাতুন আজ ওই জমিতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় বৃদ্ধা ধাক্কা লেগে পড়ে যান। পরে স্থানীয়রা গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের প্রতিবেশী ও বাড়িয়াকান্দা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। আজ বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান।’
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী খান বলেন, ‘যিনি মারা গেছেন তিনি অত্যন্ত বৃদ্ধ মানুষ। যতটুকু জানতে পেরেছি জমি বন্ধক দেওয়া নিয়ে তাঁদের বিরোধ চলছিল। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা সরাসরি জড়িত, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১০ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১৯ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২২ মিনিট আগে