
ময়মনসিংহের নান্দাইলে বাবার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে ছেলেরও মৃত্যু হয়েছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এমন হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়েছে।
মৃত বাবা ও ছেলে হলেন আসিম উদ্দিন (৮০) ও আশরাফ উদ্দিন (৪৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে বার্ধক্যের কারণে মারা যান আসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে ছেলে আশরাফ উদ্দিন রাতে বাড়িতে আসেন। বাড়িতে এসে স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ বেলা ২টায় কুতুবপুর গ্রামে বাবা ও ছেলের জানাজায় শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে নান্দাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বাবা ও ছেলের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে দাফন করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া বলেন, ‘বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু আর পাশাপাশি কবর দেওয়া খুবই বিরল ঘটনা। আমার জানা মতে, দুজনেই খুব নম্র-ভদ্র মানুষ ছিলেন।’

বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদার ও কর্তৃপক্ষের যোগসাজশে সড়কের গাইড ওয়াল (ব্রিক প্যালাসাইড) নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গাইড ওয়ালের পাশ থেকে মাটি কেটে ভরাট করায় সড়ক ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবার যেখানে পানির চাপ সেখানে গাইড ওয়াল না করে ফাঁকা রাখা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হলের পুরোনো শিক্ষার্থীরা তাঁদের পছন্দের ‘ছোট ভাইদের’ সিটে তুলেছেন। এ কারণে হল প্রশাসন সিট বরাদ্দ দিলেও সেখানে নতুন শিক্ষার্থীরা উঠতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী-ধলেশ্বরী নদীর সংযোগকারী গজিয়া খালে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বাজার। ভাঙনঝুঁকিতে রয়েছে বাঙ্গালপাড়া ইউপি ভবন, বাজার ও বসতি। আর কালনী নদীর প্রবল স্রোতে প্রতিদিন ভাঙছে কয়েক কোটি টাকার ‘বাঙ্গালপাড়া-চাতলপাড়’ সড়ক।
৩ ঘণ্টা আগে