আজকের পত্রিকা ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত’। তিনি যে পরিস্থিতির কারণে ভারতে এসেছেন, সেটি এ বিষয়ে প্রভাব ফেলছে। আজ শনিবার এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এসব কথা বলেন।
জয়শঙ্কর বলেন, তিনি (হাসিনা) একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন। সেই পরিস্থিতি তাঁর পরবর্তী পদক্ষেপকে প্রভাবিত করছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর তিনি ভারতে এসে আশ্রয় নেন। ওই সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হন। গত মাসে ৭৮ বছর বয়সী হাসিনাকে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাঁর সরকারের দমনপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেন।
জয়শঙ্করের কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনা কি ‘যত দিন চাইবেন’ ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি সরাসরি হ্যাঁ—না না বলে পরিস্থিতিনির্ভর ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘এটি ভিন্ন বিষয়। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন, এবং আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টভাবে এখন তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাঁকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে।’
আলাপচারিতায় জয়শঙ্কর দুই দেশের সম্পর্ক প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে যাঁরা এখন ক্ষমতায় আছেন, তাঁদের পূর্ববর্তী নির্বাচন নিয়ে অভিযোগ ছিল। সে ক্ষেত্রে নতুন করে বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর ভারত সব সময়ই গুরুত্ব দিয়েছে।
জয়শঙ্কর বলেন, যদি সমস্যা নির্বাচনের পদ্ধতি নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি আরও বলেন, ভারত তার প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মঙ্গল চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখে।
জয়শঙ্কর বলেন, ‘আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই, জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আর আমি নিশ্চিত, যে সরকারই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে, তারা ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
১ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে