
কিশোরগঞ্জের ইটনায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ছয়জনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলা সদর ইউনিয়নের পূর্বগ্রাম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ জেলার হারুন অর রশিদের ছেলে রুবায়েত হোসেন, আবু বক্কার সিদ্দিকের ছেলে মো. আব্দুল্লাহ, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সোনালী মিয়া ছেলে ফরহাদ মিয়া, জয়নাল মিয়ার ছেলে মো. নোমান, মিঠামইন উপজেলার মো. হাসান আলীর ছেলে মারফত আলী ও কিশোরগঞ্জ সদর উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে সুমন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার হাওরের কৃষিজমি থেকে একটি চক্র পলি মাটি (টপ সয়েল) অবৈধভাবে তুলে নিয়ে যাচ্ছিল। এতে, জমির উর্বরতা হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সাধারণ কৃষক। ফলে, কৃষিপণ্য বা ফসল উৎপাদন কমছে আশঙ্কাজনকভাবে।
এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল হক, ইটনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাফর ইকবালসহ ইটনা থানা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে মাটি উত্তোলন করার অপরাধে। দুটি বেকু জব্দসহ ছয়জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৭ ঘণ্টা আগে