
ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু এবং অভিযুক্ত তহসিন হৃদয় (১৪) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে জলপাই কুড়ানোর কথা বলে ওই শিশুকে বাড়ি থেকে ডেকে নেয় তহসিন। পরে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পরে মরদেহ বাড়ির পাশে জঙ্গলের ভেতরে ফেলে রাখে তহসিন। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে চাপের মুখে তহসিন ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
৪ মিনিট আগে
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
৬ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া ও অনিয়মের অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ মিনিট আগে
গোপন ক্যামেরায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে