
কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। হামলার শিকার সাংবাদিক জুবাইর নিজে বাদী হয়ে এজাহারটি দায়ের করেন। আজ শনিবার বিকেলে এজাহারটি থানায় পৌঁছে দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
এজাহারে উপজেলা বিএনপির নেতা নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী রফিক হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক জুবাইর বলেন, ‘গত বুধবার হামলার শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আজ দুপুরে বাড়ি ফিরেছি। হামলাকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে থানায় এজাহার দিয়েছি। আশা করছি পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে।’
এদিকে এজাহার গ্রহণ করলেও আজ রাত ৮টা পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। জানতে চাইলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে সাংবাদিক মোহাম্মদ জুবাইরকে টেনে বের করে তাঁর ওপর হামলা করে বিএনপি নেতা-কর্মীরা। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে