
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদ্য ঘোষিত হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
আজ বুধবার বিকলে সাড়ে ৫টার দিকে হালুয়াঘাট উপজেলা বিএনপির ব্যানারে দলের একাংশের নেতা-কর্মীরা এই বিক্ষোভ করেন।
অপর দিকে ধোবাউড়া উপজেলায় রাত ৮টার দিকে সমাবেশ করেছেন বিএনপির কিছু নেতা-কর্মী। এ সময় নবগঠিত কমিটির কয়েকজন নেতাও বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে সমাবেশে অংশ নেন। তাঁদের প্রত্যাশা ছিল দলে আরও বড় পদ পাওয়া। অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম দুলাল, মঞ্জুরুল হক মঞ্জুরসহ অনেকে।
তবে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন খান জানান, এই কমিটিতে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৩ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৫ ঘণ্টা আগে