Ajker Patrika

গফরগাঁওয়ে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
নিহত আজিম সরকার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের চালকসহ আরও চারজন।

আজ শুক্রবার ভোরে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদুল্লাহ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় ভালুকাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আজিম সরকার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাইভেট কারের চালকসহ অপর চারজন আহত হন। গুরুতর অবস্থায় রিফাত ফরাজি নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত