Ajker Patrika

‘১০০ টাকায়’ জয় বাংলা স্লোগানে মিছিল, ৬ কিশোর আটক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯: ১০
‘১০০ টাকায়’ জয় বাংলা স্লোগানে মিছিল, ৬ কিশোর আটক
আটককৃত ছয় কিশোর। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়।

পরে মাহমুদ মুক্তাদিরের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়। তারা হলো—সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের সবার বাড়ি নগরের বিভিন্ন এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরেরা জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজনের নির্দেশনায় তারা মিছিলে অংশ নেয়। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। এ ঘটনায় জাবির, আবিদ, আবির ও মাইনসহ কয়েকজনের নাম জানিয়েছে তারা।

ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের মিছিলে ব্যবহার করা হচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। আটক ছয় কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত