
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আরএস অ্যাগ্রোর অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভরাডোবা ও আশপাশ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আরএস অ্যাগ্রোর অবৈধ ড্রেনেজ লাইনের মাধ্যমে দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্য ও দূষিত পানি আশপাশের কৃষিজমি, খালবিল ও জলাশয়ে যাচ্ছে। এতে প্রায় ৩৩৫ একর কৃষিজমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, ফসল উৎপাদন কমে গেছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বহুবার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে গত ১৫ বছরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশ ক্ষতিপূরণ এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল এবং বাকি ২৫ শতাংশ আরএস অ্যাগ্রো লিমিটেডকে পরিশোধের সুপারিশ করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নুরুল ইসলাম ফকির, শামছুদ্দিন মণ্ডল, স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন মানিক, মোহাইমিনুল ইসলাম, আবুল বাশার, মনির তালুকদারসহ আরও অনেকে।
বিক্ষোভকারীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের অবৈধ ড্রেনেজ লাইন কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ করতে হবে, প্রশাসনের সুপারিশ অনুযায়ী প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকা ক্ষতিপূরণ আসন্ন ঈদুল আজহার আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশদূষণ ও কৃষিজমি ধ্বংস রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা নিতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, তাঁরা কোনো সংঘাত চান না, তাঁরা চান ন্যায্য অধিকার ও ন্যায়বিচার। কৃষকের জীবিকা, পরিবেশ সুরক্ষা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বিজিবি। পরে থানচি থানা পুলিশের করা মামলায় তিনজনকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
১ মিনিট আগে
আজ রাতে কাওরাইদ বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন সামাদ মৃধা। পথে হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন।
৪ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুকে নির্যাতন করে পায়ে মোচড় দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি ফারজানা আক্তারকে (লতা) গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
৮ মিনিট আগে
আজ দুপুরে মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়িতে ছেলে নুরুজ্জামনকে সঙ্গে নিয়ে মাটির ঘরে কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন বাবা শরিফুল ইসলাম। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল ইসলাম কাছে থাকা একটি শাবল দিয়ে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন।
২২ মিনিট আগে