কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হন তাঁর স্ত্রী। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এফ কে সুপার ডিলাক্সের একটি বাস বৃদ্ধ দম্পতিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালের আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী চিকিৎসাধীন। দুজনেই মাথায় আঘাত পেয়েছেন। জানতে পেরেছে, তাঁদের বাড়ি খোকসা উপজেলায়। তাদের স্বজনরা রওনা দিয়েছেন। পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহের ভালুকায় শিল্পবর্জ্যে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও আরএস অ্যাগ্রোর অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকা ক্ষতিপূরণ দ্রুত পরিশোধের দাবি জানান।
৬ মিনিট আগে
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান আজ মঙ্গলবার সকালে আকস্মিকভাবে বরিশাল নৌবন্দর পরিদর্শন করেছেন। তিনি বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট চারটি দপ্তর ঘুরে দেখেন।
১৩ মিনিট আগে
কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের প্রতিবাদে খুলনায় পাটশ্রমিকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন। শ্রমিকদের অভিযোগ, রপ্তানি কার্যত বন্ধ থাকায় বহু জুট প্রেস বন্ধ হয়ে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
১৬ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত ও আরেক শিক্ষক আহত হয়েছেন। এদিকে নিহত শিক্ষকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা গেছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
২০ মিনিট আগে