অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে ময়মনসিংহে কয়েকটি স্থাপনার মালিককে সাত দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণের নোটিশ দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ইউনিয়ন হাসপাতাল, গার্ডেন সিটি এবং ইউনাইটেড গার্ডেন বিল্ডার্সের দুটি ভবনসহ মোট চারটি স্থাপনার বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হয়।
সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ অক্টোবর বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভা থেকে বেসমেন্টসহ ১১তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে সিটি করপোরেশনের নগর-পরিকল্পনা বিভাগের পরিদর্শনে দেখা যায়, মূল নকশাবহির্ভূতভাবে ভবনের বাড়তি অংশ নির্মাণ করা হয়েছে। অবৈধভাবে নির্মিত এসব স্থাপনার কারণে নগরীর একটি গুরুত্বপূর্ণ খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে এর আগেও জানানো হলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি পুনরায় কর্তৃপক্ষের নজরে আসে।
এ বিষয়ে সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস বলেন, এর আগেও নকশাবহির্ভূত নির্মাণকাজের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এবার সাত দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ বলেন, অনুমোদিত নকশা মেনেই বহুতল ভবন নির্মাণ করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নন। নকশা অমান্যকারী যে-ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
৭ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২১ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে