
ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডসহ দুজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আদালতে ৯ আসামির উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ রানা, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক।
সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন খালেদা আক্তার ও রেহেনা খাতুন।
মামলার বিবরণে বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর নিখোঁজ হয় ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯), পরে নিহত ব্যক্তির বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন। পরে ৫ জুন পুলিশ লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। পরবর্তী সময়ে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম।
আসামিদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাতজনকে ফাঁসির রায় ও দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত ব্যক্তির বড় ভাই ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, ‘পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে মানুষের মাথার খুলি ও বুকের পাঁজরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালের পেছনের একটি ম্যানহোল থেকে এগুলো উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেলের অভিযোগে করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় জামিন পেয়েছেন ছাত্রশিবিরের সাবেক নেতা ও কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই জামিন মঞ্জুর করেন।
১৫ মিনিট আগে
কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, সদ্য বদলি হওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে ফরিদপুরে অন্তত ৮০টি পরিবারের কাছ থেকে টাকা নিয়ে জাল ভিসা দিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠেছে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। চক্রটি প্রতিটি পরিবারের কাছ থেকে ৮ থেকে ১২ লাখ করে টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। বর্তমানে ওই চক্রের প্রধান
১ ঘণ্টা আগে