কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, সদ্য বদলি হওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা বিশেষ জজ আদালতে ভুক্তভোগী অধ্যাপক আখতার আলম বাদী হয়ে এ মামলা করেন।
আদালতের বিচারক মো. আবদুর রহিম মামলাটি আমলে নিয়ে ভূমি অধিগ্রহণ শাখার নথিপত্র তলব করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম। ভুক্তভোগী আখতার আলম কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক। মামলার অন্য দুই আসামি হলেন ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী অনিক দে ও নিম্নমান সহকারী মোহাম্মদ এমরান।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৯ সালে মহেশখালীর জনৈক ছৈয়দ নুর নামের এক ব্যক্তিকে আখতার আলম ১৫ লাখ টাকা ধার দেন। এ টাকা দিতে গড়িমসি করার একপর্যায়ে ২০২১ সালে ছৈয়দ নুরের বিরুদ্ধে কক্সবাজারের যুগ্ম জেলা জজ আদালতে চেক প্রতারণার মামলা করেন আখতার আলম। ২০২২ সালে আদালত বিবাদী ছৈয়দ নুরের বিরুদ্ধে টাকা ফেরতের আদেশ দেন। একই বছরে বিবাদী ছৈয়দ নুরের মৃত্যু হয়।
এরপর আখতার আলম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় বিবাদী ছৈয়দ নুরের অনুকূলে বরাদ্দ করা অর্থ থেকে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে আবেদন করেন। আদালত জেলা প্রশাসক ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে নথিপত্র যাচাই-বাছাই করে আখতার আলমের পাওনা টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
বাদী আখতার আলমের অভিযোগ, ২০২৪ সালে ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদ পাওনা টাকার চেক না দিয়ে আটকে রাখেন। এই অবস্থায় ২০২৪ সালে আবারও আদালতের দ্বারস্থ হলে পুনরায় টাকা ফেরতের জন্য জেলা প্রশাসককে আদেশ দেন। এরপর নিজাম উদ্দিন আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব তাঁর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন।
বাদীর আইনজীবী রফিকুল ইসলাম জানান, জেলা বিশেষ জজ আদালতের বিচারকের কাছে আজ পুনরায় পাওনা টাকা আদায়ের জন্য আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ শাখার নথি তলবের নির্দেশ দিয়েছেন।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৫ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৬ ঘণ্টা আগে