
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়।
এ সময় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশ উপস্থিত ছিল।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন এ সড়কের ওপর দিয়ে হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। এ কার্যক্রম নিয়মিত চলবে।
সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলাম তুহিন আজকের পত্রিকাকে বলেন, এ মহাসড়কের বাজারসংলগ্ন অংশগুলোতে নিয়মিত যানজটের সৃষ্টি হয়। মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
১১ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৮ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে