
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামের বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাজারের পাশে একটি চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি মুদিদোকানে। আগুনের তীব্রতায় দুটি মুদিদোকান ও একটি চায়ের দোকানে থাকা সব মালামাল ও আসবাব পুড়ে যায়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানগুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরবেলায় আগুন লাগায় মালামাল সরানোর কোনো সুযোগ পাননি তাঁরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের পানি গরম করার কেটলির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
৮ মিনিট আগে
সেলিমা রহমান বিএনপির পোড় খাওয়া একজন নেত্রী। দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েও তিনি বরিশাল-৪ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পাননি। অবশেষে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় উৎফুল্ল সেলিমার অনুসারীরা। এর আগে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১০ মিনিট আগে
রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাঁর ওপর হামলা চালায়।
২০ মিনিট আগে
মায়ের মৃত্যুর পর সেনাসদস্য সোহেল আলী ও তাঁর ভাই জয় আলী ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানিয়া আক্তার ও মো. শিবলীর কাছে যান। তাঁরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে তাঁদের মায়ের মৃত্যু হয়েছে। সোহেল আলী এ সময় ভিডিও করছিলেন।
২৫ মিনিট আগে