
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারুফ হাসান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের মিনার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩-৪ দিন আগে মারুফকে মোস্তফাগঞ্জ মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করানো হয়েছিল। শনিবার বেলা ২টার দিকে বাবা মিনার হোসেন ছেলেকে খাবার খাওয়াতে মাদ্রাসায় গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। এর ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুরপাড়ের নতুন ঘাটলার নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বা কোনো অভিযোগ করা হয়নি। এমনকি তারা কোনো ময়নাতদন্তের (পোস্টমর্টেম) আবেদনও করেননি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, অসাবধানতাবশত পানিতে ডুবেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে