Ajker Patrika

কলেজের লিফটে আটকা মা ও শিশু, ডাকতে হলো ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ প্রতিনিধি
কলেজের লিফটে আটকা মা ও শিশু, ডাকতে হলো ফায়ার সার্ভিস
উদ্ধার মা ও তার শিশুকন্যা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়া এক মা ও তার দুই বছরের শিশুকন্যাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ বুধবার দুপুর ২টার দিকে ভবনটির নবম তলায় লিফটে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) ক্লাস শেষে তাঁর শিশুকন্যা মারিয়া হাসনাইন আরিফাকে নিয়ে লিফট দিয়ে নিচে নামছিলেন। নবম তলায় পৌঁছালে লিফটটি বন্ধ হয়ে যায়। ভেতরে মেয়েকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দিলে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাঁরা কম সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সদস্যদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই মা-মেয়েকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত