
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের নোহা স্কয়ার গাড়িও জব্দ করা হয়।
আটক হওয়া মাদক কারবারির নাম মো. ইব্রাহিম (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল হোয়াইক্যং গ্রামের আব্দুল খালেকের ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে এমন খবরে পুলিশ মহাসড়কের বাউশিয়া পাখির মোড়ে অবস্থান নেয়। রাত ৩টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী একটি নোহা স্কয়ার গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং ইব্রাহিমকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ বলেন, অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
৪ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
৪ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৪ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৪ ঘণ্টা আগে