
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৬টি সরকারি গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।
ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে,৫ই আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোনো দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, পুকুরের তলদেশ থেকে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। এগুলো সরকারি গুলি।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে