
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নসংবলিত লিফলেট বিলির অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার রাতে তাঁকে আটক করে পুলিশ।
এরশাদ হোসাইন বেপারী উপজেলার কাঠাদিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডেনমার্ক শাখার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার তিনি কাঠাদিয়া ঢালীবাড়ি ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নসংবলিত লিফলেট বিতরণ করেন। খবর পেয়ে রাতে টঙ্গিবাড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।

পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
৬ মিনিট আগে
রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে....
৪১ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
১ ঘণ্টা আগে
একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
১ ঘণ্টা আগে