
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর লাশ বস্তায় ভরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে ফেলতে গিয়েছিলেন আনোয়ার হোসেন। সুযোগ খুঁজছিলেন ওই ভাগাড়ে বস্তাটি ফেলে যাবেন। হঠাৎ উপস্থিত লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ শুরু করতেই অবস্থা বেগতিক দেখে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে বস্তা খুলতেই তাতে আনোয়ারের স্ত্রী মমতাজ আক্তারের (২৩) লাশ পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিবাগত রাতে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায়। খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী জানান, মহানগরের বাইমাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করছিলেন আনোয়ার হোসেন। রোববার রাতে তিনি তাঁর স্ত্রী মমতাজকে হত্যা করেন। পরে লাশ গুম করতে একটি সাদা বস্তায় ভরে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নিয়ে যান। সেখানে একটি ময়লার ভাগাড়ে ওই বস্তা ফেলার সুযোগ খুঁজছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বস্তা নিয়ে অপেক্ষা করায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় আনোয়ারের কাছে জানতে চাওয়া হয়, বস্তার ভেতর কী আছে। একপর্যায়ে ধরা পড়ার শঙ্কায় তিনি স্ত্রীর বস্তাবন্দী লাশ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে উপস্থিত লোকজন বস্তা খুলে তাতে এক নারীর লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত মমতাজ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী আনোয়ার হোসেন বেকার।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার নারীর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ সড়কের একটি মেসে আবিদ হাসান জিসান (২৬) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাঁকে আজ সোমবার বেলা আড়াইটার দিকে তাঁর বন্ধু ও রুমমেট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
৩ মিনিট আগে
ফরিদপুরে আইরিন আক্তার বিনা ওরফে কবিতা নামের সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘গেরদা ইউনিয়নবাসীর’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে যুবলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার নগরীর হালিশহর বিশ্বরোডের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
৩৮ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে (৪৮) পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৩ মে) দিবাগত রাতে পাবনা শহরের গোপালপুর এলাকা থেকে দুদক ও পুলিশের একটি বিশেষ টিম তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে