
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি বলেন, আগুনের কারণে ভবনটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ছাদে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনে কেউ হতাহত না হলেও ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
২৮ মিনিট আগে
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ
১ ঘণ্টা আগে