নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ ফেটে যাওয়ায় মুন্সিগঞ্জ ও মীরকাদিম পৌরসভায় গতকাল শনিবার বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গ্যাসের অভাবে মুন্সিগঞ্জের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।
গ্যাস বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্না করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কেউ হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। অনেকে মাটির চুলায় রান্না করছেন। আবার সিলিন্ডার গ্যাসে রান্না করছেন কেউ কেউ।
শহরের বাগমামুদালীপাড়া এলাকার বাসিন্দা ইদ্রাকপুর মডেল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তার বলেন, ‘গ্যাস না থাকায় গতকাল রাতে হোটেল থেকে খাবার কিনে আনা হয়েছে। আজ ভোরে ঘুম থেকে উঠে গ্যাসের সরবরাহ না পেয়ে আবারও সেই হোটেলের খাবার পরিবারের সবাই খেয়েছে। কবে গ্যাসের চুলায় রান্না করতে পারব, দুশ্চিন্তায় রয়েছি।’
শহরের মালপাড়া এলাকার গৃহিণী শামীমা নাসরিন বেলী বলেন, বাসায় সিলিন্ডারের বিকল্প ব্যবস্থা নেই। এতে হোটেল-রেস্তোরাঁর খাবারেই ভরসা করতে হচ্ছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের ফতুল্লা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, গতকাল বিকেল ৫টার দিকে পঞ্চবটি এলাকায় ৪০ ফুট মাটির নিচে সঞ্চালন লাইনের পাইপে লিকেজ ও ফাটল দেখা দিয়েছে, তাই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাতভর মাটি খোঁড়ার কাজ করা হয়। আজ রোববার সকাল থেকে সেখানে ভেকু দ্বারা মাটি খোঁড়া হচ্ছে। এরপর পাইপলাইনের মেরামত শেষে সরবরাহ দেওয়া সম্ভব হবে।
মুন্সিগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ম্যানেজার শরীফুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জের সাড়ে ১৩ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে পাইপ ফেটে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে সঞ্চালন লাইনের ফেটে যাওয়া পাইপ মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২০ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে