মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে হোসনেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) বিকেলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত হোসনেয়ারা বেগম উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) রাত প্রায় ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ছেলে শমসের তাঁর মা হোসনেয়ারা বেগমকে বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ওই রাতেই তিনি বিষ পান করেন। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত চলছে। বিস্তারিত তথ্য উদ্ঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৫ মিনিট আগে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৭ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৮ ঘণ্টা আগে