
ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়ায় মারধরে মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক চৌধুরী ঝাঝিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি ছাগলের খামার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানায়, প্রতিবেশী কাকরুলের সঙ্গে মানিক চৌধুরীর আগে থেকেই বিরোধ চলছিল। গতকাল সোমবার মানিকের পালিত ছাগল কাকরুলের জমির ঘাস খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যায় ঝাঝিড়া বাঙালি বাজারের দিকে যাওয়ার সময় মানিক চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, কাকরুল ও তাঁর ভাতিজা রেজাউল লাঠিসোঁটা দিয়ে মানিককে মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তুচ্ছ ঘটনায়
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।

লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
২৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
৩২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
৩২ মিনিট আগে
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাহিদুল ইসলামের সঙ্গে নিহত পরিবারের এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁর পরিবারে অশান্তি চলছিল। বিষয়টি নিয়ে নিহত মুনিরা বেগমের সঙ্গেও জাহিদুলের বাগ্বিতণ্ডা হয়।
৩৫ মিনিট আগে