Ajker Patrika

মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
শ্রীনগরে শুক্রবার সকাল ৮টার দিকে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় দুই শিশু বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।

পরে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা ডাকতে এসে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত