
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স খোশাল মাদবর ব্রিকসের ম্যানেজার বনি আমিনকে ২ লাখ টাকা, মেসার্স সামাদ ব্রিকসের ম্যানেজার লালনকে ২ লাখ টাকা এবং ইকো সিরামিকস লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৯ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা-পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করা আইনের লঙ্ঘন। এ কারণে জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইট প্রস্তুতে কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৪২ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে