হবিগঞ্জের সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিজয় মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শহরতলির দুর্লভপুর এলাকা থেকে বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রবাসে থাকেন। মা শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বিজয় তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরদিন শিশুটির আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটিকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিষয়ে জানায়। গতকাল শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ শিশুর স্বজনদের। তাঁদের দাবি, ঘটনাটি প্রকাশ না করতে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।
শিশুর মা বলেন, ‘আমার ছোট্ট মেয়েটি নিজেই নির্যাতনের কথা বলেছে। তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারের বক্তব্য নেয়। প্রাথমিকভাবে এটি ধর্ষণচেষ্টার ঘটনা বলে জানা গেছে। শিশুটির মা বাদী হয়ে গতকাল থানায় লিখিত অভিযোগ দেন। আজ সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয়। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাইকা রহমান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। আগামীকাল শনিবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে