নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত সোলেমান (২২) ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে।
উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে সোলেমান হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাঁদের আর্থিক সহযোগিতা করা হবে।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
২১ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৮ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে