পুরান ঢাকার ঐতিহ্যবাহী বংশাল পুকুরের ভাঙনরোধ, সংরক্ষণ ও আধুনিকায়নের দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আজ মঙ্গলবার রাজধানীর নগর ভবনে প্রশাসকের সভাকক্ষে বংশাল এলাকার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পঞ্চায়েত প্রতিনিধিরা ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও যাতায়াত ব্যবস্থার সংকট সহ এলাকার দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সংকটসমূহ তুলে ধরেন। একই সঙ্গে বংশালের পুরোনো পুকুরটির পাড় ভেঙে আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তা দ্রুত সংস্কারের দাবি জানান।
সভায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি।
প্রশাসক আরও বলেন, পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে উন্নয়নকাজ করা সম্ভব নয়। স্থানীয় মুরুব্বিরা এটি ডিএসসিসির ব্যবস্থাপনায় বুঝিয়ে দেওয়া মাত্রই আমরা কাজ শুরু করব। এটিকে সৌন্দর্যবর্ধন, লাইটিং ও সবুজায়নের মাধ্যমে একটি আধুনিক পার্কের আদলে গড়ে তোলা হবে, যেন সব বয়সের মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন।
ডিএসসিসি প্রশাসক জানান, সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য ডিএসসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কারিগরি দল দ্রুতই বংশালের পুকুরটি পরিদর্শনে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটির সার্বিক সহযোগিতা নিয়ে পুরান ঢাকার এই ঐতিহ্য রক্ষায় ডিএসসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিবার মা শাহিনা বেগমসহ (৩৫) আরও ১১ নারী-শিশু আহত হয়েছেন। আহতদের অবস্থাও বেশ আশঙ্কাজনক।
৩ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাংনী উপজেলা শাখার সভাপতি মো. ওয়াজ্জেল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমির মালিকানা ও জনচলাচলের রাস্তা বন্ধ করে টিনের ছাপরা ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ধানকোড়া ইউনিয়নের পশ্চিম কামতা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০ মিনিট আগে