Ajker Patrika

এমপি নাসেরকে নিয়ে এআই ভিডিও: সাইবার মামলায় আরেক যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৯: ৫৩
এমপি নাসেরকে নিয়ে এআই ভিডিও: সাইবার মামলায় আরেক যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার যুবক পারভেজ আলম খান। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে ঢাকার সাভার থানার রাজাশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তার যুবক পারভেজ আলম খান (৩২) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের মাইজগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, এমপি এম নাসের রহমানকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার মামলার ২ নম্বর আসামি পারভেজ আলম খান। তিনি কিছুদিন ধরে সাভারের রাজাশন এলাকায় বসবাস করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে আজ ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার পারভেজ আলম খানকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলছে। অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেপ্তারে ডিবি পুলিশ কাজ করছে।

এর আগে গত রোববার (২ আগস্ট) সাইবার মামলাটি করেন অ্যাডভোকেট নিয়ামুল হক। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পরদিন সোমবার (৩ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থেকে সৈয়দ তানভীর আহমেদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত