
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মোক্তাদির আলী (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকার মোক্তাদির আলীর বাড়িতে বিপুল জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে খবর পায় র্যাব। ওই খবরের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ দল রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়। অভিযানে মোক্তাদিরের ঘরের ওয়ার্ডরোব থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেশি ও ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি নকল বিদেশি পিস্তল ও আট রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়। অভিযানে মোক্তাদির আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছেন তিনি গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতেন। ভিডিওকলের মাধ্যমে নকল অস্ত্র ও টাকা দেখিয়ে আসল বলে জানাতেন। অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করতেন। গ্রেপ্তার মোক্তাদিরের বিরুদ্ধে মামলা করে তাঁকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৩ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৭ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে