
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় সৈয়দ তানভীর আহমেদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তানভীর মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে রিমান্ড আবেদন করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি সংযোজন করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, গত ১ আগস্ট সকালে ফেসবুকে প্রবেশ করে তিনি বিভিন্ন আইডি থেকে এম নাসের রহমানের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি বিকৃত ও অশ্লীল ভিডিও দেখতে পান। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট, শেয়ার ও প্রচার করা হয়েছে। এ ছাড়া ‘VOICE TV24’ নামে একটি ফেসবুক আইডি থেকেও ভিডিওটি প্রচারের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, এআই প্রযুক্তির মাধ্যমে এম নাসের রহমানের মুখমণ্ডলের ছবি অন্য একটি ভিডিওর সঙ্গে সংযুক্ত করে কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা। অভিযোগে আরও বলা হয়, এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচারের মাধ্যমে বেআইনি সুবিধা আদায় বা ব্ল্যাকমেলের উদ্দেশ্য থাকতে পারে।
ঘটনার পর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হলে তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে রিমান্ড আবেদন করা হবে।
মামলার বাদী অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে কারও ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ও বিকৃত কনটেন্ট তৈরি এবং প্রচার করা গুরুতর অপরাধ। যারা এ ধরনের কনটেন্ট তৈরি, প্রচার, পোস্ট বা শেয়ার করার সঙ্গে জড়িত, তদন্তে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী পৌর এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার স্টিক ও লুণ্ঠিত ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কর্মকর্তা-কর্মচারীরাও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
২১ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ তাঁর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
৩৮ মিনিট আগে
গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ....
৪২ মিনিট আগে