মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে। একই সঙ্গে হেলাল মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) উপজেলার পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হেলাল মিয়াকে আটক করা হয়।
জানা গেছে, ৫ আগস্ট দিবাগত রাতে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার-সংলগ্ন জনৈক সিতার মিয়ার উঠান থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। পরে প্রাইভেট কার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানা-পুলিশের একটি দল তদন্ত করে অভিযান পরিচালনা করে প্রাইভেট কার উদ্ধার ও একজনকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
১০ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে