
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম মামুন (৩০)। তিনি শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে মামুন টিকটকে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে গতকাল শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কটূক্তি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র বা উসকানিদাতা জড়িত আছে কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার মতো যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ওই যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

ভোলার দৌলতখানে নিখোঁজের দুই দিন পর ফয়েজ (২৫) নামের এক মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের তালুকদার বাড়ির মাদ্রাসা-সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩৪ মিনিট আগে
গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে তাঁকে ঢাকার একটি বেসরকারি...
৩৭ মিনিট আগে
রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত রাতে ১৩৮/১৭ লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ ঘণ্টা আগে