
মৌলভীবাজারে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা ও আগাম বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে জেলার নিম্নাঞ্চলে। এতে কৃষকেরা পাকা বোরো ধান কেটে নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান।
বোরো ধানচাষিরা জানান, বৈশাখের শুরু থেকেই জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইলসহ বিভিন্ন হাওরের বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। তবে দুদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হচ্ছে। এতে ধান কাটতে যেতে পারছেন না কৃষকেরা। আবার যাঁরা ইতিমধ্যে ধান কাটা শেষ করেছেন, তাঁরা ধান মাড়াই ও রোদে শুকাতে পারছেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ইতিমধ্যে হাওর এলকার প্রায় ৭৭ শতাংশ ধান কাটা হয়েছে।
কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কৃষক রইছ মিয়া বলেন, ‘৫০ শতক জায়গায় বোরো ধান চাষ করেছি। এতে ১৬-১৭ হাজার টাকা খরচ হয়েছে। ধান তেমন ভালো হয়নি। তিনজন শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছি। আবহাওয়া খারাপ থাকায় পানির মধ্যে ধান কাটতে হচ্ছে।’
কাউয়াদীঘি হাওরের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আবহাওয়া প্রচুর খারাপ থাকার পরেও আজ ধান কাটতে হাওরে এসেছি। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। হাওরে পানি বৃদ্ধি পেলে ধান কাটা সম্ভব হবে না। অনেক কষ্ট করে ধান চাষ করেছি। এখন ফসল ঘরে তোলার সময় বৈরী আবহাওয়া।’
এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘হাওর এলাকায় প্রায় ৭৭ শতাংশ ধান কাটা হয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস দেখে আমরা গত কয়েক দিন ধরে কৃষকদের বলেছি ধান দ্রুত কাটার জন্য। অতিবৃষ্টি না হলে কৃষকদের তেমন ক্ষতি হবে না। বিশেষ করে, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার হাওর এলাকার ধান কাটা প্রায় শেষের দিকে। অন্যান্য উপজেলায় ধান কাটা কিছুটা বাকি রয়েছে।’

সখীপুরে কুকুরের কামড়ে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সখীপুর পৌর এলাকাসহ কালিয়া, গজারিয়া, বহেড়াতৈল, কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)...
৩০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের আলহাজ গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয় ও বেলা ২টার দিকে মুলাদী উপজেলা পরিষদ চত্বরে দুই দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে আল্লাহর দান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের...
৩৫ মিনিট আগে