টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯টি শিশুও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সখীপুর পৌর এলাকাসহ কালিয়া, গজারিয়া, বহেড়াতৈল, কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আবদুর রশিদ নামের একজনকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরের পর কুকুরের আক্রমণে আহত হয়ে পাঁচ-সাতজন চিকিৎসা নিতে আসেন। পরে ওই দিনই একে একে ৩১ জন কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নেন। আজ সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার আরও ২৩ জন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিয়েছেন।
এ দিকে হঠাৎ কুকুরের আক্রমণে আহত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। রোগীরা পার্শ্ববর্তী এলাকা থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহত মেহেরা বেগম (৫০) বলেন, ‘আমার নাতনিকে কোলে নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে নাতনিকে কামড় দেওয়ার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দিই। এ সময় কুকুরটি আমার হাতেই কামড় বসিয়ে দেয়।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর পর্যাপ্ত ভ্যাকসিন বরাদ্দ নেই। জরুরি ভিত্তিতে কয়েকজনকে হাসপাতাল থেকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। অনেকে বাইরে থেকেও ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিয়েছেন।
এ ছাড়া বেশি ক্ষত হওয়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কুকুরের বিষয়ে উপজেলার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৩ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৩ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩ ঘণ্টা আগে